ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এখন আমার দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

এখন আমার দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন

এখন আমার দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি—এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’

বর্তমানে এলাকায় বিদ্যুতের আহামরি কোনো সংকট বা বড় ধরনের ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন