ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন আমিরুন্নেছা নামে এক নারী।
হৃদরোগে আক্রান্তের পর লক্ষ্মীপুর থেকে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দাউদকান্দিতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্বজন তারেক আল হাসান। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

তারেক আল হাসান বলেন, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর দীর্ঘ চার ঘণ্টা গাড়ি প্রায় স্থবির হয়ে ছিল। শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শুক্রবার সকাল ৮টায় আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এ যানজটের সৃষ্টি হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন