ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাঁচ বছরে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

পাঁচ বছরে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ শনিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে সংবাদ সম্মেলনে বললেন, আগামী পাঁচ বছরে স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগের মাধ্যমে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা।

উপদেষ্টা বলেন, ‘এক গ্রাম এক পণ্য— ধারণার মাধ্যমে সারা দেশে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। নার্স ও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি কিডনি ডায়ালিসিস ও সিসিইউর মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল তৈরি করা হবে। এছাড়া প্রতিবন্ধী মানুষের নিবন্ধন ও সেবা বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষকেও বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন