ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ রোববার এ তথ্য নিশ্চিত কওে গণমাধ্যমকে জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

মোহাম্মদ শিশির মনির বলেন, ‘রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব-বহির্ভূত এবং বেআইনি।’

রিট আবেদনকারীদের বক্তব্য- জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

রিট আবেদনকারী ১১ সংসদ সদস্য হলেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন