ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রেকিং নিউজ : রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫১ এএম

ব্রেকিং নিউজ : রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি

ব্রেকিং নিউজ : রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি জানান, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, তারা গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে থানার একটি পুলিশ টিম রয়েছে। তবে কী কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন