ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় সময় রোববার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, কানাডা বিএনপি ও নিউইয়র্কসহ ১৮টি স্টেট ও মহানগর কমিটি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবির রিজভী।

প্রধান অতিথির বক্তব্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এই সফরকে আমরা কোনো বিভেদ বা সংঘাতের উপলক্ষ বানাবো না। বরং ঐক্য, শৃঙ্খলা, সৌন্দর্য ও বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ হিসেবে গ্রহণ করব।

যৌথ প্রস্তুতি সভার সমন্বয়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর নিউইয়র্কে আসবেন। তার আগমনকে সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন