ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: ভবনের মালিকসহ ৮ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির মামলা রায়ের পর্যায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীর রায় ঘোষণা না করে স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক প্রসিকিউটর ইসতিয়াক আহমেদ জানান, কিছু বিষয় স্পষ্ট হওয়ার জন্য বিচারক মামলাটি রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রেখেছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১৬ আগস্ট মামলাটি রায় ঘোষণার জন্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১ সেপ্টেম্বর রাখা হয়েছিল।

সোহেল রানা ছাড়া এই মামলার অপর আসামিরা হলেন- সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব। আসামিদের মধ্যে সোহেল রানা এই মামলায় জামিনে থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় কারাগারে রয়েছেন। রবিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক। অপর আসামিরা জামিনে রয়েছেন এবং রবিবার আদালতে হাজিরা দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন