ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা ঠুকে দিল পুলিশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা ঠুকে দিল পুলিশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা ঠুকে দিল পুলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সিগন্যাল মেনে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

আইন ভঙ্গের বিষয়টি নজরে আসামাত্রই সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি অবগত করা হয় এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তার গাড়িতে দুই মামলায় মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম এবং নজিরবিহীন। এর আগে যানজট এড়াতে বা দ্রুত পৌঁছাতে অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টোপথে চললেও এবার কঠোরভাবে আইন প্রয়োগ করা হল।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন