ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইন্টারটেক বাংলাদেশে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইন্টারটেক বাংলাদেশে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইন্টারটেক বাংলাদেশে

এমটিনিউজ২৪জবস : আন্তর্জাতিক পরিদর্শন ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ইন্টারটেক বাংলাদেশ।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার, ইন্সপেকশন।

চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।

কর্মস্থল: গাজীপুর।

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি। কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ইন্সপেকশনে অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: টেক্সটাইল খাতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

প্রধান দায়িত্বসমূহ

গ্রাহকের অভিযোগ, মানের সমস্যা ও পরিদর্শন সম্পর্কিত বিরোধ স্বাধীনভাবে তদন্ত ও সমাধান করা। টেক্সটাইল, অ্যাপারেল ও ফুটওয়্যার সামগ্রীর পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা। আইএসও/আইইসি ১৭০২০ নির্দেশিকা এবং কোম্পানির মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। পরিদর্শন কর্মীদের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ দেওয়া এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ করা। অভ্যন্তরীণ অডিট ও অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্টে অংশ নেওয়া।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ০৩ অক্টোবর ২০২৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন