ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অন্তর্বর্তী সরকার এমন ছক কষেছে যেন মানুষ বলে, ‌হাসিনার সময়ে ভালো ছিলাম: রাশেদ খাঁন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকার এমন ছক কষেছে যেন মানুষ বলে, ‌হাসিনার সময়ে ভালো ছিলাম: রাশেদ খাঁন

বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরির জন্য বিগত অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, অন্তরর্বর্তীকালীন সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যেন মানুষ বলে- শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময়ে তো ভালো ছিলাম!

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘কয়েকমাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে, কেউ যদি প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সে প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোনো প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন