ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন