ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদকাসক্ত কেউ ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেও জাতিকে কিছু দিতে পারে না: পুলিশ প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

মাদকাসক্ত কেউ ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেও জাতিকে কিছু দিতে পারে না: পুলিশ প্রধান

পুলিশ প্রধান মো. আলী হোসেন ফকির বললেন, মাদকাসক্ত কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও জাতিকে কিছু দিতে পারে না।

রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আজ শনিবার ‘আমার শহর আমার দেশ, পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ এই স্লোগানে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্ধোধনে এসে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মাঝে মাদক ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুরো এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে। মাদকাসক্ত কেউ ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলও জাতিকে কিছু দিতে পারে না।

তিনি আরও বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দেয়ার জন্য কর্মসূচি হাতে নিয়েছি আমরা।

এসময় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের একাধিকবার গ্রেপ্তারের পরও আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আবার অপরাধে জড়ায় বলে জানিয়েছেন পুলিশ প্রধান মো. আলী হোসেন ফকির। সাধারণ মানুষের প্রতি মাদক ব্যবসায়ীদের তথ্য দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আইজিপি।

একই কর্মসূচিতে অংশ নিয়ে দক্ষিন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সমাজ মাদক মুক্ত রাখতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন