ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজই কী গেজেট প্রকাশ, নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

আজই কী গেজেট প্রকাশ, নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

আজই কী গেজেট প্রকাশ, নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়ার কথা। যদিও শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

 

যদিও রোববার এই গেজেট প্রকাশ না হলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে। ফলে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোববার গেজেট প্রকাশ না হলেও এ সপ্তাহেই তা প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ নির্ভর করছে বাকি থাকা প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার ওপর।

 

সংশ্লিষ্টদের ভাষ্য, পে-স্কেলের গেজেট প্রকাশে মূল বাধা কোনো নীতিগত সিদ্ধান্ত নয়; বরং এর সঙ্গে জড়িত ধারাবাহিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া। মন্ত্রিসভায় পে-স্কেল অনুমোদনের পরও সরাসরি গেজেট প্রকাশ করা যায় না। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত, সরকারি মুদ্রণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।

 

জানা গেছে, নবম জাতীয় পে-স্কেলের রেজুলেশন এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা আবার অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

 

অর্থাৎ, মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গেলেও গেজেট প্রকাশের আগে একাধিক দাপ্তরিক ধাপ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। আশা করছি, বাকি কাজ ও প্রক্রিয়া চলতি সপ্তাহেই হয়ে যাবে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পরও প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ করার প্রয়োজন রয়েছে। এসব ধাপ সম্পন্ন করতেই প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি সময় লাগছে।

 

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

 

সরকার ৩১ আগস্ট নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে নতুন কাঠামোয় ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

 

গ্রেড নতুন মূল বেতন

১ম গ্রেড ১,৫৬,০০০ টাকা

২য় গ্রেড ১,৩২,০০০ টাকা

৩য় গ্রেড ১,১৩,০০০ টাকা

৪র্থ গ্রেড ১,০০,০০০ টাকা

৫ম গ্রেড ৮৬,০০০ টাকা

৬ষ্ঠ গ্রেড ৭১,০০০ টাকা

৭ম গ্রেড ৫৮,০০০ টাকা

৮ম গ্রেড ৪৬,০০০ টাকা

৯ম গ্রেড ৪৪,০০০ টাকা

১০ম গ্রেড ৩২,০০০ টাকা

১১তম গ্রেড ২৫,০০০ টাকা

১২তম গ্রেড ২৪,৩০০ টাকা

১৩তম গ্রেড ২৪,০০০ টাকা

১৪তম গ্রেড ২৩,৫০০ টাকা

১৫তম গ্রেড ২২,৮০০ টাকা

১৬তম গ্রেড ২১,৯০০ টাকা

১৭তম গ্রেড ২১,৪০০ টাকা

১৮তম গ্রেড ২১,০০০ টাকা

১৯তম গ্রেড ২০,৫০০ টাকা

২০তম গ্রেড ২০,০০০ টাকা

 

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে বৃদ্ধির হার ১৪২ শতাংশ। আর ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

 

তবে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের আগে এর চূড়ান্ত প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি রয়েছে। ফলে ৬ সেপ্টেম্বরই গেজেট প্রকাশ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের আশা, চলতি সপ্তাহেই বাকি প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ করা সম্ভব হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন