ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্রমিক দল কর্মী রিয়াজুল হত্যা: শেখ হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

শ্রমিক দল কর্মী রিয়াজুল হত্যা: শেখ হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন চৌধুরী আজ রোববার অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ আগস্ট তদন্ত কর্মকর্তা ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক নজীব আহমেদ আলোচিত এ মামলার চার্জশিট দাখিল করেন। আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়ার পাশাপাশি শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৬ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আলোচিত এ মামলায় শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এ জে এম এনামুল হক, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক এমপি ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।

মামলার সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে হাজার-হাজার ছাত্র-জনতা এক দফা আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার ছাত্র-জনতার ওপর গুলি চালায়।

গুলিবর্ষণের ওই ঘটনায় রিয়াজুল তালুকদার গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় একই বছরের ১২ সেপ্টেম্বর রিয়াজুলের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন