ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমান যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

তারেক রহমান যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো রয়েছে, তিনি যথাসময়ে ভারত সফর করবেন। জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

এসময় বন ও পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।’

আজকের আলোচনায়, দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলেও জানান তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন