ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে বিপর্যয় ঠেকাতে বিরোধীদলীয় নেতার আনা নোটিসের জন্য ধন্যবাদ।

সোমবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিরোধীদলীয় নেতার নোটিস এবং লং মার্চের ছয় দফা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেও লং মার্চের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাউদ্দিন আহমদ বলেন, লং মার্চ না করে জাতীয় সংসদে এভাবে সরাসরি আলোচনা করা হলে এ বিষয়ে সারাদিন আলোচনা করা যেত। সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন