ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তার আপত্তির পর গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।

নৈতিকতার দিক থেকে গাজী নজরুলকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা হলে সেটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান বিরোধী দলীয় নেতা।

এ সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ায় তার এমপি পদ শূন্য করা যেতে পারে।

এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন