ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনে দেবী দুর্গাকে ১০টির বদলে ১১টি হাতসহ দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিজ্ঞাপনটি তৈরির সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে।

আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সোমবার বিকেলে একটি সমন্বয় সভা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এটিই ছিল দুর্গাপূজাকে ঘিরে প্রথম এমন আয়োজন। তবে সভাস্থলে লাগানো পেছনের ব্যানারে দেবী দুর্গার ছবিতে ১০টি হাতই ছিল।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সমালোচনা করে বলেছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বারবার ভুলভাবে উপস্থাপন করা গভীরভাবে অপমানজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, ‘তাহলে এখন বিজেপি সরকারের হিসাবে মা দুর্গার ১১টি হাত? তাদের নেতাদের কাছ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত মা দুর্গা ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বারবার ভুলভাবে উপস্থাপন করা গভীরভাবে অপমানজনক।’

দলটি আরও বলেছে, ‘দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আবেগ এবং বাংলার প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়। কোটি বাঙালির কাছে মায়ের ঘরে ফেরার এই সময়টি পবিত্র। অথচ যে সরকার বাংলার মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করে, তারাই যেন ধীরে ধীরে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলার পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা উৎসবগুলো থেকে দূরে সরে যাচ্ছে।’

তৃণমূল আরও প্রশ্ন তোলে, ‘কবে থেকে মা দুর্গার ১১টি হাত হলো? আর কে মনে করল, এভাবে তাকে উপস্থাপন করা গ্রহণযোগ্য? মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় বিজেপি কীভাবে বাঙালি সংস্কৃতির এতটা অচেনা হতে পারে যে তাদের সরকার মা দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করাকেও গ্রহণযোগ্য মনে করছে? এরপর দলটি বলে, ‘আর নয়’।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। অবিলম্বে এই ভুল সংশোধনের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মদন মিত্র বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমি মা দুর্গার ১১টি হাত মেনে নিতে পারি না। মা কি তার হাতে আরেকটি অস্ত্র চাইছেন? এটা গ্রহণযোগ্য নয়।’

সরকারের পক্ষ থেকে তখনও কেউ এ বিষয়ে মন্তব্য না করলেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টি হালকা করে দেখার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এতে শুধু বোঝা যাচ্ছে মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন।’

শমীক আরও বলেন, ‘যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি, তবে এটি ছাপার দায়িত্বে থাকা সংস্থাটি ভুল করেছে। এটিকে রাজনৈতিক বিষয় বানানো উচিত নয়। ভুলটি সংশোধন করা হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন