সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে এজলাসে বাগ্বিতণ্ডার জেরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের এজলাসে একটি মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, শুনানির একপর্যায়ে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।
এ মন্তব্যের পর প্রধান বিচারপতি তার বক্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।






