ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবিতে ১০ সেপ্টেম্বর ‘নজরুল সেমিনার’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

চবিতে ১০ সেপ্টেম্বর ‘নজরুল সেমিনার’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও চট্টগ্রামে নজরুলের আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল সেমিনার’ অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রটির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহিন। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং ড. তাসলিমা বেগম।

এ ছাড়া নজরুল সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা, কুইজ ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী তনুশ্রী দাস নজরুলসংগীত পরিবেশন করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন