ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় পরিচয়পত্রে ছবি বাতিল চেয়ে করা রিট খারিজ, ছবি থাকতেই হবে

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

জাতীয় পরিচয়পত্রে ছবি বাতিল চেয়ে করা রিট খারিজ, ছবি থাকতেই হবে

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করা বাধ্যতা মূলক রইল।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে হবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী জানান, রুল খারিজ করে দিয়েছেন আাদালত। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন