ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

‘অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তার আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রবণতা বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সমস্যা নিরসনে সমীক্ষা যাচাই, প্রকল্প বাস্তবায়নে ত্বরান্বিত করা, অগ্রগতি সাধন ও মাঠ পর্যায়ে নিবিড় তদারকির পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের বেশকিছু ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত কমিটির সুপারিশে ব্যবস্থা নেয়া হবে।’

আগামীতে দেশে জ্বালানি সংকট মোকাবিলার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০-৩১ অর্থবছরে ১৫০টি গ্যাসকূপ খনন করা হবে। কুতুবজোনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বিবেচনা করে আমদানি নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন