ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান। খবর মেহের নিউজ এজেন্সির।

নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সফরকালে পেজেশকিয়ান ব্রিকস নেতাদের মূল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেবেন। এ ছাড়া ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে ব্রিকস নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেবেন তিনি।

ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন পেজেশকিয়ান। তেহরান ছাড়ার আগে তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের প্রেসিডেন্ট জানান, বর্তমানে ব্রিকসের সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং নতুন ১০টি সদস্যকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।

শু/বার্তা বাজার

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন