ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ এএম

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। এ বিষয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর জাল করে ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুনির হোসেন বলেছেন, আমি বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সকল পর্যায়ের নেতা-কর্মীদের জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।

এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন