ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ. লীগ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে খেয়াল রাখতে হবে: ঢাকা জেলা যুবদল সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

আ. লীগ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে খেয়াল রাখতে হবে: ঢাকা জেলা যুবদল সভাপতি

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ শনিবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রায় বললেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যুবদল মাঠে ছিল আছে থাকবে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, সাড়ে ১৭ বছর কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন বিএনপি। সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন আমার নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি, তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি করি।

যুবদল সভাপতি মুরাদ আরো বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন