ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইবিতে ‘মহব্বতে মোস্তফা’ সাংস্কৃতিক সন্ধ্যা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইবিতে ‘মহব্বতে মোস্তফা’ সাংস্কৃতিক সন্ধ্যা

মহানবী হযরত মুহাম্মদ (স.)—এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তিকে হৃদয়ে ধারণ করে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজন করা হয়েছে ‘মহব্বতে মোস্তফা’ সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় ‘হামদ নাত পরিবেশনা, কাওয়ালি, রাসুলপ্রেমের কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা’য় মেতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তালা‘আল বাদরু আলাইনা’, ‘কামলিওয়ালা’, ‘নবী মোর পরশমণি’, ‘জাহানের সর্দার তুমি’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘ইয়া সাইয়্যিদিনা’সহ বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান।

নাত ও সংগীত পরিবেশনায় ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান, সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, ওয়ায়েস কুরুনী, হাদিউল ইসলাম, সাইফ উদ্দিন, আল মামুন, মাসুদসহ সংগঠনটির সদস্যরা।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘মহব্বতে মুস্তফা’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর আদর্শের প্রতি সম্মান প্রকাশ করা। নবীজি (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারের অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর পবিত্র জীবন ও শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও চরিত্রের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নবীপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন