ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমন কীর্তি গড়ে ফেলেছে বার্সেলোনা, যার দেখা পাওয়া যায়নি সবশেষ ৬৮ বছরেও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

এমন কীর্তি গড়ে ফেলেছে বার্সেলোনা, যার দেখা পাওয়া যায়নি সবশেষ ৬৮ বছরেও

এমন কীর্তি গড়ে ফেলেছে বার্সেলোনা, যার দেখা পাওয়া যায়নি সবশেষ ৬৮ বছরেও

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার আক্রমণভাগ মৌসুমের শুরুতেই তাক লাগিয়ে দিয়েছে। নিদেনপক্ষে ৪টি করে গোল করেছে এই নিয়ে চলতি মৌসুমের ৫ ম্যাচে, একটি ম্যাচেই কেবল তার চেয়ে কম গোল করেছে কোচ হানসি ফ্লিকের দল। তাতে দলটি এমন এক কীর্তি গড়ে ফেলেছে, যার দেখা পাওয়া যায়নি সবশেষ ৬৮ বছরেও।

লা লিগার প্রথম পাঁচ ম্যাচে বার্সার আক্রমণভাগের ত্রয়ী রাফিনিয়া, লামিন ইয়ামাল আর ফেরমিন লোপেজ মিলে করেছেন মোট ১৬ গোল। এর মাধ্যমে তাঁরা ছুঁয়ে ফেলেছেন ৬৮ বছরের পুরনো এক রেকর্ড। ১৯৫৮ সালের পর স্পেনের শীর্ষ লিগে এত অল্প সময়ে কোনো আক্রমণভাগ এত গোল করতে পারেনি।

গোলের এই সংখ্যাতেই বুঝা যায় বার্সেলোনার আক্রমণ কতটা ধারালো। রাফিনিয়া আর ইয়ামাল করেছেন ছয়টি করে গোল। বাকি চারটি গোল করেছেন ফেরমিন লোপেজ। রোববার রাতে লেভান্তের বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে নতুন মৌসুমে টানা পাঁচ ম্যাচেই জয় পেল তারা। ম্যাচে দুটি গোল করেন ইয়ামাল। প্রথমটি ১৯ মিনিটে, দ্বিতীয়টি ৪৮ মিনিটে পেনাল্টি থেকে। 

লেভান্তের মাঠে শুরুটা করেছিলেন শাভি এসপার্ত, রাফিনিয়ার পাস থেকে তিনি করেছেন গোলটা। এরপর রাফিনিয়া যোগান দিয়েছেন ইয়ামালের গোলেও। পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন ইয়ামাল, তার আগে যে ফাউলের শিকার হয়েছেন, সেখানেও তিনি বলটা পেয়েছিলেন রাফিনিয়ার কাছ থেকেই। তবে এরপর রক্ষণের দুই ভুলে দুই গোল হজম করে বার্সা ড্রয়ের শঙ্কাতেই পড়ে গিয়েছিল। শেষ মুহূর্তে কারিম আদেয়েমির গোলে সে শঙ্কা কাটে বার্সার। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থানটা শক্ত করে দলটি।

এই জয়ের আরও আগে ইয়ামালের দ্বিতীয় গোলেই রেকর্ডটা গড়ে ফেলে বার্সা। সে গোলের ফলে বার্সেলোনার এই আক্রমণ ত্রিফলা সমতায় এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এক কিংবদন্তি আক্রমণভাগের সঙ্গে। ১৯৫৮-৫৯ মৌসুমে আলফ্রেডো দি স্তেফানো, ফেরেঙ্ক পুসকাস আর হেক্তর রিয়ালও প্রথম পাঁচ ম্যাচে করেছিলেন ১৬ গোল।

লা লিগার ইতিহাসে খুব কম আক্রমণভাগই এই সময়ে এর চেয়ে বেশি গোল করতে পেরেছে। সবচেয়ে বেশি গোলের রেকর্ড ১৯৪০-৪১ মৌসুমের। সেবার সেভিয়া এফসির হয়ে গিয়ের্মো কাম্পানাল, মিগেল তোরোনতেগুই আর হোসে লোপেজ প্রথম পাঁচ ম্যাচে করেছিলেন ২৪ গোল।

একই মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে প্রুদেন সানচেজ, পাকো কাম্পোস আর কোসমে ভাসকেজ করেছিলেন ১৭ গোল। সেলতা ভিগোর হয়ে আগুস্তিন হারাবো, হুয়ান দেল পিনো আর রাইমুন্দো দিয়াজও করেছিলেন ১৭ গোল।

লিগের ইতিহাসে আর মাত্র দুটি আক্রমণ ত্রিফলা পাঁচ ম্যাচে ঠিক ১৬ গোল করতে পেরেছে। এরা হলেন সেভিয়ার রাইমুন্দো ব্লাঙ্কো, পেপিয়ো আর কাম্পানাল (১৯৪১-৪২ মৌসুম) এবং বার্সেলোনারই সেসার রদ্রিগেজ, মার্কোস আউরেলিও আর এস্তানিসলাও বাসোরা (১৯৫০-৫১ মৌসুম)। অর্থাৎ বার্সেলোনা এবার ছুঁয়ে ফেলেছে নিজেদেরই ক্লাব রেকর্ড।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন