ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেভাবে মিলবে টানা ৫ দিনের ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

যেভাবে মিলবে টানা ৫ দিনের ছুটি

যেভাবে মিলবে টানা ৫ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে।

তবে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল ছুটি ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরদিন ২২ অক্টোবর, বৃহস্পতিবার। ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে।

অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন অবকাশের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

ফলে চাকরিজীবীরা মাত্র ১ দিনের অতিরিক্ত ছুটি নিতে করতে পারলেই পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরো দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন