ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তবে কী মেসি পাচ্ছেন ব্যালন ডি’অর? শীর্ষস্থানে রেখে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

তবে কী মেসি পাচ্ছেন ব্যালন ডি’অর? শীর্ষস্থানে রেখে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত

তবে কী মেসি পাচ্ছেন ব্যালন ডি’অর? শীর্ষস্থানে রেখে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যিনি ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন। দেশটির ব্যালন ডি’অর ভোটার সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক ও জুরি প্যাট্রিসিও কর্নেহো গার্সেস ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন।

ইকুয়েডরের ব্যালন ডি’অর ভোটার পাত্রিসিও কর্নেহো গার্সেস জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য প্রথম পছন্দের ভোট লিওনেল মেসিকে দিয়েছি।

ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা এই ভোট দেওয়ার সুযোগ পান এবং ইকুয়েডর বর্তমানে ২৫তম স্থানে থাকায় তিনি এই ভোটাধিকার পেয়েছেন।

৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ৪৯টি ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে ওই সময়ে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়াড়দের কাতারে স্থান দিয়েছে। ক্লাব পরিসংখ্যানের বাইরে, আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব ফুটবলের সর্ব্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন