ঢাকা   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইতিহাস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইতিহাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইতিহাস গড়লেন ভারতীয় সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে তিনি এই কীর্তি গড়েন। ১৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন স্মৃতি। এর মাঝেই তিনি আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাড়িয়ে গেছেন।

জাপানের কারোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করা ভারত বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। যেখানে ব্যক্তিগত ৮ রান করতেই স্মৃতি মান্ধানা সংক্ষিপ্ত ফরম্যাটে সুজি বেটসের সর্বোচ্চ রানের মাইলফলক ছাড়িয়ে যান। ১৭৮ টি-টোয়েন্টিতে তার রান ৪৭৮৮। এর আগে কিউই তারকা বেটস ১৮৬ ম্যাচে ৪৭৫৮ রান করেছিলেন।

এর আগে সর্বশেষ এশিয়া কাপে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফরম্যাট মিলিয়ে) সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের রেকর্ড দখলে নিয়েছিলেন স্মৃতি। তিন ফরম্যাট মিলিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক মিথালি রাজের ১০,৮৬৮ রান এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের ১৭টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যান তিনি। 

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে অর্ধশতক হাঁকানোর মাধ্যমে মান্ধানা নারী আন্তর্জাতিক ক্রিকেটে তার ৯৪তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে মিথালির রেকর্ডটিও টপকে যান। এ ছাড়া এর আগে তিনি দ্রুততম নারী ক্রিকেটার হিসেবে ১০,০০০ আন্তর্জাতিক রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেছিলেন (মাত্র ২৮০টি ইনিংসে)। তিনিই প্রথম ভারতীয় নারী ক্রিকেটার, যার দখলে তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান

স্মৃতি মান্ধানা (ভারত) – ১৭৮ ম্যাচ – ৪৭৮৮ রান 

সুজি বেটস (নিউজিল্যান্ড) – ১৮৬ ম্যাচ – ৪৭৫৮ রান

হরমনপ্রিত কৌর (ভারত) – ২০৮ ম্যাচ – ৪২৮৭ রান

চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) – ১৭২ ম্যাচ – ৪২৮২ রান

সোফি ডিভাইন (নিউজিল্যান্ড) – ১৫৮ ম্যাচ – ৩৮১৭ রান 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন