ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান লিওনেল মেসির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান লিওনেল মেসির

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান লিওনেল মেসির

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার মাঠের বাইরেও বেশ জনপ্রিয়।

শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের সহায়তার খবর এসেছে আর্জেন্টাইন তারকার নামের সঙ্গে। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’র প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো তথা বাংলাদেশি টাকায় ৩৬ কোটি টাকা দান করেছেন মেসি।

বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে গড়ে উঠতে যাওয়া এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সেবা একই জায়গায় এনে সমন্বিত চিকিৎসা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য নিয়ে মেসির দাতব্য কাজ অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওতে একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে কাজ করছেন মেসি। ফুটবলের বাইরে তার এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য বিভিন্ন মানবিক প্রকল্পে সহায়তা করে আসছেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন