ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ বাড়ল জ্বালানি তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

আজ বাড়ল জ্বালানি তেলের দাম

আজ বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দফা কমার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ফিউচার প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ১০০.৫৭ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এ চুক্তির দাম ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৮০ ডলারে লেনদেন হয়।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২.৪৯ ডলারে উঠেছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশননে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন