ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক অবিশ্বাস্য গোল করলেন লিওনেল মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম

এক অবিশ্বাস্য গোল করলেন লিওনেল মেসি

এক অবিশ্বাস্য গোল করলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ফ্রি কিক থেকে আবারও গোল করেছেন। তবে শেষ কিছুদিনের আর সব গোল থেকে এই গোলটা বোধহয় একটু ‘স্পেশাল’। কারণ এই গোলটা রীতিমতো অবিশ্বাস্যই ঠেকতে পারে আপনার কাছে। কোণটা যে দুরূহই ছিল!

তবে মেজর লিগ সকারে এরপরও জিততে পারেনি তার দল ইন্টার মিয়ামি। রক্ষণের দুই ভুলে হেরে বসেছে কলম্বাস ক্রুর বিপক্ষে।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের ক্ষণটা খুব কাছে চলে এসেছে মেসির। বেনিনের বিপক্ষে আবেগঘন সেই ম্যাচের আগে এমএলএসে শেষ ম্যাচটি খেললেন তিনি। সেই ম্যাচে মেসি আবারও নিজের ক্ষমতা দেখিয়েছেন। 

প্রথমার্ধে অসম্ভব এক কোণ থেকে ফ্রি-কিকে গোল করে তিনি মিয়ামিকে সমতায় ফেরান। গোলটা এসেছে ম্যাচের ৩৩ মিনিটে। বক্সের ডান পাশে, প্রায় কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় ফ্রি কিক পায় মিয়ামি। এই জায়গা থেকে সাধারণত ক্রসই আসে বক্সে। কিন্তু সেখান থেকে মেসি শটই নিয়ে বসেন। সেটা সবাইকে বোকা বানিয়ে গিয়ে আছড়ে পড়ে ফারপোস্টে। 

৩৩ মিনিটের এই গোলটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিয়ামির হয়ে তার ১২তম সরাসরি ফ্রি-কিক গোল। এই মৌসুমে এটি তার ষষ্ঠ। এমএলএসে এ বছর মেসির গোল হলো ২১টি। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এফসি ডালাসের পেটার মুসার চেয়ে তিন গোলে এগিয়ে আছেন।

মেসির সেই গোলের আগে জ্যাকসন মার্তিনেজের পেনাল্টি থেকে এগিয়ে যায় কলম্বাস। মেসি যখন সমতা ফেরালেন, তখন থেকে ৯০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল ড্রই বুঝি হতে চলেছে।

কিন্তু শেষ বাঁশির ঠিক আগে ছবিটা বদলে যায়। মিয়ামির বদলি খেলোয়াড় সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখেন। এর কিছুক্ষণ পরই কলম্বাসের একটি শট মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর হাত থেকে ছুটে যায়। বল সোজা থিয়ারের সামনে পড়ে, আর তিনি সেটা জালে পাঠিয়ে দেন। এই নাটকীয় গোলের কারণে মেসির দারুণ মুহূর্তটি কিছুটা আড়ালে পড়ে যায়।

এই হারের ফলে মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সঙ্গে তাদের পয়েন্ট সমান। শীর্ষে থাকা ন্যাশভিল এসসি তাদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে। কলম্বাসের জন্য এই জয় গুরুত্বপূর্ণ হতে পারে। দলটি ইস্টে ১২তম স্থানে উঠে এসেছে এবং প্লে-অফের লড়াইয়ে টিকে আছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন