ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০-০ গোলে শেষ হলো ভারত-বাংলাদেশের খেলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

১০-০ গোলে শেষ হলো ভারত-বাংলাদেশের খেলা

১০-০ গোলে শেষ হলো ভারত-বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি জিমি-আমিরুলরা। পুরো ম্যাচেই ভারতের দাপটের সামনে পড়ে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

নাগোয়ার জিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে পুল পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ভারত ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে পুল পর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন তাদের খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচে।

প্রথম কোয়ার্টারে আভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে যুগরাজ সিং এবং পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রিত সিং গোল করে ব্যবধান বাড়ান।

তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ভারত। এই সময়ে বাংলাদেশকে আরও চারবার গোল হজম করতে হয়। ফলে শেষ কোয়ার্টারে ৭-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারেও ভারতের আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশ। আরও তিন গোল করে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত। পাঁচ ম্যাচের সব কটিতে জিতে পুলের শীর্ষে থেকেই পুল পর্ব শেষ করেছে তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন