ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন মন্ত্রিসভায় অনুমোদিত নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা। তবে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। যা এখনো জারি করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে আজ প্রশ্নের সম্মুখীন হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে কবে নাগাদ শিক্ষকদের জন্য পৃথক প্রজ্ঞাপন হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে।

শিক্ষামন্ত্রী বলেন,  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বেশি, তারা এমপিওর বাইরেও শিক্ষক ও কর্মচারীদের টাকা দেয়। তবে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই সক্ষমতা থাকে না।

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে স্কেলের আওতায় আসবেন বলে ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি কার্যকর করতে পৃথক গেজেট জারি করতে হবে।

ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন