ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে তথ্য দিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, গ্রেফতার মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। মামলাটিতে এ নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো। 

উপ কমিশনার আনোয়ার হোসেন খান বলেন, গ্রেফতার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব কিছু যাছাই চলছে। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন