ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ

পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ফয়সালাবাদে পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ শুরু করেছেন নিশিতা আক্তার নিশিরা।

ইকবাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান তোলে লাল-সবুজের মেয়েরা। জবাবে ৬ উইকেটে ৮৭ রানে যেতে পারে স্বাগতিক দল।

বাংলাদেশ সর্বোচ্চ ৩৪ রান সাদিয়া আক্তারের। ৫০ বলের অপরাজিত ইনিংসে ছিল একটি চার ও দুই ছক্কা। ৫৮ বলে ২৩ রান করেন নিশিতা। সাদিয়া ইসলাম ও শ্রাবণী রাণী শীল ১২ রান করে আনেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের মাহনুর জেবা ৩, রোজিনা করিম, ২ উইকেট নেন। শাহার বানু ও মাহাম নাজাকাফ নেন একটি করে উইকেট।

রানতাড়ায় স্বাগতিকদের সর্বোচ্চ রান কোমাল খানের। ৫৫ বলে ২৯ রান করেন। ১০ বলে ১৭ রান করেন রাভাইল ফারহান। ২৮ বলে ১২ রান করেন জুফিশান আয়াজ। বাকিদের কেউ দুইঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

টাইগ্রেস বোলারদের মধ্যে ২ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও অদ্রিতা নওশীন নেন একটি করে উইকেট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন