ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটির সুযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটির সুযোগ

৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটির সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে ছুটির পার্থক্য রয়েছে।

এবার পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও ছুটি দীর্ঘ হয়েছে। এবার পূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটি মিলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এতে দেখা যায় স্কুলে ১০, কলেজে ১৪ ও মাদরাসায় ৫ দিনের ছুটি মিলবে।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি।

তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চ মাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে।

তবে এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাই ৫ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন