ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাপাখানা মালিকরা প্রতারণা করলে বই ছাপার কাজ আর পাবে না: শিক্ষামন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

ছাপাখানা মালিকরা প্রতারণা করলে বই ছাপার কাজ আর পাবে না: শিক্ষামন্ত্রী

ছাপাখানা মালিকরা প্রতারণা করলে বই ছাপার কাজ আর পাবে না: শিক্ষামন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাপাখানার যেসব মালিক পাঠ্যবই ছাপাতে প্রতারণার আশ্রয় নেবেন, তাদের আগামী বছর থেকে আর পাঠ্যবই ছাপার কাজ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, একবার যদি কোনো প্রিন্টার্স (ছাপাখানা) চিট (প্রতারণা) করে, তাহলে আমি আগামী দিনে তাকে আর বই ছাপাতে দেবো না। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে লোকাল ইন্ডাস্ট্রি (স্থানীয় শিল্প) ডেভেলপ (উন্নয়ন) করার। সেজন্য আমি বলবো, তারা যেন ভেবেচিন্তে কাজ করেন। একবার চিট করলে পরেরবার বাদ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত দিনে আমরা দেখেছি ভারত থেকে বই ছাপিয়ে আনা হতো। এবার প্রিন্টিং কোয়ালিটি (ছাপার মান) কিছুটা ব্যতিক্রম আছে, আমি যতদূর দেখেছি, জেনেছি। আমাদের প্রিন্টার্সরা (ছাপাখানা) সহযোগিতা করছেন। সবাই সহযোগিতা করলে আমরা বই সময়মতো পাবো।

শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বই দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ড. এহছানুল হক মিলন বলেন, ২০০১ থেকে ২০০৬ সােল আমরা পাঠ্যবই ছাপিয়ে সময়মতো শিক্ষার্থীদের হাতে দিয়েছি। শতভাগ নিশ্চিত বলতে পারি এবারও পাঠ্যবই ভালো হবে। সবার সহযোগিতা পেলে সময়মতো পাঠ্যবই পাবো এবং তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন