ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাটোর থানায় বসে ‘কান্নায়’ ভেঙে পড়েন জার্মান তরুণ পর্যটক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

নাটোর থানায় বসে ‘কান্নায়’ ভেঙে পড়েন জার্মান তরুণ পর্যটক

নাটোর থানায় বসে ‘কান্নায়’ ভেঙে পড়েন জার্মান তরুণ পর্যটক

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসে রেলস্টেশনে ব্যাগ হারানো তরুণ পর্যটক কিরিল লেন্ডার উইবারকে (১৮) নিরাপত্তাজনিত কারণে নাটোর থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি তার হারানো ব্যাগ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যাগটিতে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল বলে জানিয়েছেন কিরিল।

স্থানীয় সাংবাদিকরা জানান, ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কিরিলকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে সহায়তার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন তিনি।

এ সময় তিনি ‘কান্নায়’ ভেঙে পড়েন। তার সঙ্গে গভীর রাত পর্যন্ত সাংবাদিকরা নাটোর থানায় ছিলেন। তবে নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিরিলের ম্যাকবুকের সর্বশেষ লোকেশন রাজশাহীতে শনাক্ত হয়েছে। সেই সূত্র ধরে তার ব্যাগ উদ্ধারে কাজ চলছে।

কিরিল জানান, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের স্টাফ পরিচয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট কাটতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি আর সেখানে নেই।

নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ জানান, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন।

তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন