ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তুরস্ক ও পাকিস্তানের নতুন পদক্ষেপকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

তুরস্ক ও পাকিস্তানের নতুন পদক্ষেপকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

তুরস্ক ও পাকিস্তানের নতুন পদক্ষেপকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তুরস্ক ও পাকিস্তানের নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ অক্টোবর) টেক্সাস সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, দেশ দুটি সৌদি আরবকে সাহায্য করতে চায় এবং তিনি মনে করেন এটি একটি ‘ভালো উদ্যোগ’।

মক্কা ডিফেন্স অ্যালিয়েন্সের অংশ হিসেবে রিয়াদে একটি জরুরি বৈঠকের মাধ্যমে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব তাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জোটের আওতায় সৌদি আরবে দ্রুত সামরিক সদস্য ও সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য শিগগিরই তুর্কি সংসদে পেশ করা হবে বলে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বৈঠকেও আঞ্চলিক সংকট সমাধানে আলোচনার পাশাপাশি সৌদি প্রতিরক্ষা জোরদারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পুনর্ব্যক্ত করেন, যৌথ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা ও পবিত্র স্থানসমূহ রক্ষা করা হবে। এই তিন দেশই মক্কা ও মদিনা শহরকে লক্ষ্যবস্তু করার যেকোনো চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর অবকাঠামো, বিমানবন্দর ও সামরিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে আসছে। এছাড়া ২০১৪ সালে হুথিরা সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর গৃহযুদ্ধ শুরু হলে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এতে হস্তক্ষেপ করে। গত জুলাই মাস থেকে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে আবার লড়াই তীব্র রূপ নিয়েছে এবং হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করে হামলা অব্যাহত রেখেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন