ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজের দেওয়া সেই কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম

নিজের দেওয়া সেই কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজের দেওয়া সেই কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাত্র পাঁচ দিনের মাথায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। ওই সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন মন্ত্রী। সরেজমিন পরিদর্শনে তিনি দেখতে পান হাসপাতালে রোগীদের উপচেপড়া ভিড়। আশপাশের বেশ কয়েকটি উপজেলার সিংহভাগ মানুষই এ স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল।

পরিদর্শনকালে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতা সরাসরি প্রত্যক্ষ করে মন্ত্রী চলমান ১০১ শয্যার হাসপাতাল প্রকল্পকে ১৫১ শয্যায় উন্নীত করার এবং দ্রুত প্রয়োজনীয় জনবল পদায়নের সুস্পষ্ট ঘোষণা দেন।

মন্ত্রীর এই ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় গত বৃহস্পতিবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৭ জন জনবল যোগদান করেছেন। এর মধ্যে রয়েছেন ৮ জন চিকিৎসক, ৪ জন সিনিয়র স্টাফ নার্স, ১ জন মিডওয়াইফ, ১ জন ল্যাব টেকনোলজিস্ট, ১ জন রেডিওগ্রাফার, ১ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন বাবুর্চি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর নির্দেশের পর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভিত্তিতে সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম, জলাতঙ্কের প্রতিষেধক রেবিক্স ভ্যাকসিন, রেবিক্স আইজি এবং ডায়রিয়া স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীর অতিরিক্ত চাপ সামলাতে দ্রুতই জরুরি বিভাগ সম্প্রসারণ এবং স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) জন্য বিশেষ কক্ষ নির্মাণের কাজ শুরু হচ্ছে।

প্রস্তাবিত ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে থাকছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস বিভাগ, ২০ শয্যার প্রসূতি বিভাগ, ২০ শয্যার নবজাতক বিভাগসহ আধুনিক চিকিৎসা ইউনিট। একই সঙ্গে পুনর্নির্মাণ করা হবে পাঁচুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার বিপুল সংখ্যক মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং অন্তর্বিভাগে ভর্তি থাকেন ১০০ থেকে ১৫০ জন রোগী। এই বিপুল চাপ দেখে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন, বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে রূপ দেওয়া হবে।

মাত্র পাঁচ দিনের মাথায় আটজন চিকিৎসকসহ ১৭ জনবল পদায়নের বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের অংশে ১৫১ শয্যার নতুন ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। অচিরেই কিডনি ডায়ালাইসিস, প্রসূতি ও নবজাতক বিভাগসহ এটি একটি আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন