ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক ও অপমানজনক’ : ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক ও অপমানজনক’ : ডোনাল্ড ট্রাম্প

এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক ও অপমানজনক’ : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে এক ‘রহস্যময় ব্যক্তি’ হিসেবে অভিহিত করে তাকে পুরস্কার না দেওয়ার নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও অপমানজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউসে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, তিনি এই ব্যক্তির নাম আগে কখনো শোনেননি এবং কেউ তাকে চেনে না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে সিদ্ধান্ত দেওয়া জাতিসংঘ তদন্ত দলের প্রধান ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নরওয়ের প্রতি ক্ষোভ ঝাড়েন ট্রাম্প।

ট্রাম্প অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নরওয়ে এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এক অমোচনীয় কলঙ্ক। তিনি কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ থামানোসহ নানা সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে প্রতি বছরের মতো এবারও নোবেল না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

ট্রাম্প আরও বলেন, গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু একদল চরমপন্থী মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কার চিরতরে কলঙ্কিত হয়েছে এবং তারা নরওয়েকে কখনো ভুলবে না। সূত্র: মিডল ইস্ট আই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন