ঢাকা   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যা জানা গেল শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

যা জানা গেল শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে

যা জানা গেল শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগ শাসনামলে রাজশাহী-৬ আসনে চারবার এমপি হয়েছিলেন শাহরিয়ার আলম। এর মধ্যে দুই দফায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগে তিনি ছিলেন দোর্দণ্ড প্রভাবশালী। ২০১৯ সালের দিকে নাটোরের লালপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম মর্ত্তুজা বাবুর মেয়ে সিলভিয়া পারভীন লেনিকে বিয়ে করেন তিনি। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। 

মন্ত্রিত্বের দাপট, দলীয় ক্ষমতা আর প্রভাব খাটিয়ে সিলভিয়ার মা রোকসানা মর্ত্তুজাকে ২০২১ সালে লালপুরের গোপালপুর পৌরসভার মেয়র বানান শাহরিয়ার। সিলভিয়াকে লালপুরে কোটি টাকা ব্যয়ে বাড়ি করে দেন।  এছাড়া ঢাকার গুলশানে তাকে ৩৬০০ স্কয়ার ফুটের রাজকীয় একটি ফ্ল্যাট উপহার দেন।

অন্যদিকে সিলভিয়ারও এটি দ্বিতীয় বিয়ে ছিল। সিলভিয়ার আগের ঘরে একজন সন্তানও রয়েছে। শাহরিয়ারকে বিয়ের আগে সিলভিয়া লেনি সংবাদ উপস্থাপক ছিলেন।উপস্থাপনায় যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনে সংবাদ পাঠের মধ্য দিয়ে। একাত্তর টিভিতেও সংবাদ উপস্থাপনায় যুক্ত ছিলেন। এফএম রেডিও ‘রেডিও ঢোল’র ডিরেক্টরও তিনি। 

এছাড়া দীর্ঘ দিন ধরে গুজব তৈরির কারখানা আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই)-এ কাজ করছেন তিনি।  সোশ্যাল মিডিয়াতেও সরব সিলভিয়া।  

কলেজজীবন থেকেই ফ্যাসিস্ট আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত সিলভিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি। 

সিলভিয়া বেড়ে উঠেছেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে। পড়াশোনা যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে। 

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিলভিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট খুব ভোরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আঁচ করতে পারেন শাহরিয়ার আলম। আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি রাজশাহী ছেড়ে সড়কপথে গেদে সীমান্তে পৌঁছান। এরপর ভারতে প্রবেশ করেন। সেখান থেকে থাইল্যান্ড হয়ে রাশিয়ায় চলে যান। 

শাহরিয়ার বর্তমানে ভারতের কলকাতার নিউটাউনে সাড়ে তিন হাজার স্কয়ার ফুটের আলিশান একটি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী সিলভিয়া পারভীন লেনিকে নিয়ে বিলাসী জীবনযাপন করছেন। সেখানে গড়েছেন স্থায়ী নিবাস। তার জন্য হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে। তার বিশাল ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্র এবং রাজশাহী অঞ্চলের নির্বাসিত নেতারা নিয়মিত যাতায়াত করছেন। দেশকে অস্থিতিশীল করতে নেওয়া হচ্ছে নানা রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে শাহরিয়ার চীন, রাশিয়া ও ব্রাজিল সফর করছেন।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরই রাজশাহীর তিনটি থানায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে চারটি মামলা হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এছাড়া শাহরিয়ারের ছয়টি ব্যাংক হিসাবে ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৩৭০ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন