নিয়োগ বিজ্ঞপ্তি রূপায়ন গ্রুপে, ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে
এমটিনিউজ২৪জবস : রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবাসন খাতের প্রতিষ্ঠানটির হোম লোন বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: ম্যানেজার
বিভাগ: হোম লোন
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা এনবিএফআই (NBFI)-তে, বিশেষ করে গৃহঋণ বিভাগে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: ন্যূনতম ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩২ থেকে ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
বেতন: ৪৫ থেকে ৫৫ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬






