ঢাকা   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা পাঁচ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

টানা পাঁচ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে

টানা পাঁচ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সামনে টানা পাঁচ দিন দেশের ব্যাংক বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির কথা মাথায় রেখেই আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংক খোলা রাখা হয়েছে। অন্য যেকোনো সাধারণ কর্মদিবসের মতোই আজ স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন ও সব ধরনের সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আজ শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন