ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রজ্ঞাপন জারি, এই মাসেই যে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

প্রজ্ঞাপন জারি, এই মাসেই যে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য

প্রজ্ঞাপন জারি, এই মাসেই যে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের শেষেই বাড়তি হারে মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। তবে আপাতত আগের হারেই দেওয়া হবে বিভিন্ন ভাতা। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করা হয়েছে। ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন বাড়লেও আপাতত ভাতার পরিমাণ আগের নিয়মেই নির্ধারিত হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তখনই জানানো হয়েছিল, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন-ভাতা একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে। মূল বেতন দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ ধরা হয়েছে গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপ চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। তৃতীয় ধাপ হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অন্যদিকে, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন