ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য করা সেই ছেলের সঙ্গে বাবাও ডিবি হেফাজতে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য করা সেই ছেলের সঙ্গে বাবাও ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য করা সেই ছেলের সঙ্গে বাবাও ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য করা সেই ছেলের সঙ্গে বাবাও ডিবি হেফাজতে

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে তার বাবাকেও গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বাবা-ছেলেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিক ও তার বাবা আয়নাল হককে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। পেশায় কৃষক তার বাবা আয়নাল হক। চার ভাইবোনের মধ্যে আবু বকর সবার বড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যটি করেন আবু বকর।

তবে ছেলের ফেসবুক মন্তব্যের ঘটনায় তার বাবা আয়নাল হককে কী কারণে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন