ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেদিন থেকে ফের টানা ৩ দিনের ছুটি শুরু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম

যেদিন থেকে ফের টানা ৩ দিনের ছুটি শুরু

যেদিন থেকে ফের টানা ৩ দিনের ছুটি শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজার ছুটিকে কেন্দ্র করে এই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরের দিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ৭ নভেম্বর (শনিবার) একইসঙ্গে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি।

এর পর ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় মোট তিনদিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিনদিন বন্ধ থাকতে থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও থাকবে এই ছুটি।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন