ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওমানকে ৯৩ রানে হারিয়ে আসরে এশিয়া কাপে শুভ সূচনা পাকিস্তানের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ এএম

ওমানকে ৯৩ রানে হারিয়ে আসরে এশিয়া কাপে শুভ সূচনা পাকিস্তানের

গ্রুপ এ’র ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে পাকিস্তান। ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাক বোলারদের দাপটে ৬৭ রানে গুটিয়ে যায় ওমান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। পার্টনারশিপ ভাঙ্গে ফারহান ২৯ রানে ও ৬৬ রানে হারিস ফিরলে। মোহাম্মদ নাওয়াজ আউট হন ১৯ রানে। শেষ দিকে ফখর জামানের অপরাজিত ২৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪১ রানে ৩ উইকেট হারায় ওমান। টিকতে পারেননি সুফিয়ান ও শুক্লা। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে সাজঘরের পথ দেখেন হাম্মাদ মির্জা। পাকিস্তানের বোলারদের কাছে পাত্তাই পাচ্ছিলো না ওমান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ৬৭ রানে অলআউট হয় ওমান।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন